Logo

পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৬, ১৫:৫১
পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।শনিবার (৪ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কর্মকর্তাকে প্রত্যাহার করে উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

তবে, মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনও কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি; শুধু বলা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে।

এর আগে, মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রপতির প্রোটোকল কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD