বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার প্রস্তাব গ্রহণ বা না গ্রহণ করার বিষয়টি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, তার বাবা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ দরিদ্র মানুষের সহায়তা বা রাষ্ট্রীয় প্রয়োজনের কাজে ব্যবহার করা যায়।
একই ধারাবাহিকতায় তিনি নিজেও প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী। তার মৌলিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, যার ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে সরকারি হিসাবে জমা দেওয়া হয়। বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর তিনি চেকের মাধ্যমে অর্থটি সরকারি কোষাগারে ফেরত দেন বলেও উল্লেখ করেন।
এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, যদি তাদের পক্ষে সম্ভব হয়, তাহলে তারাও যেন প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তার এই আহ্বানকে তারা স্বাগত জানিয়েছেন।








