Logo

যুগ্ম-সচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৯:৫৮
যুগ্ম-সচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার
প্রতীকী ছবি

সরকার প্রশাসনের ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনও পৃথক আদেশ জারি হয়নি।

এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগদানপত্র পাঠাতে পারবেন।

এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মস্থলের বাইরে যদি কোনো কর্মকর্তার বদলি হয়ে থাকে, তাহলে বর্তমান কর্মস্থলের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও সাতজন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার মোট ১৭৯ জন কর্মকর্তা এই পদে উন্নীত হয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে প্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

বিধিমালা অনুসারে, কোনো কর্মকর্তা উপসচিব পদে অন্তত পাঁচ বছর এবং সংশ্লিষ্ট ক্যাডারে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে কমপক্ষে তিন বছরসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলে যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD