Logo

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৬, ১৫:১৯
ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সময় হঠাৎ মঞ্চ ধসে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর একসঙ্গে অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি সেখানে উঠে পড়েন। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে মঞ্চটি ধসে পড়ে।

এ সময় অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে তারা সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় ধাক্কাধাক্কিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

ত্রাণ নিতে গিয়ে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, অর্থমন্ত্রী চলে যাওয়ার পর ওই ঘটনা ঘটেছে। সে সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না, তাই বিষয়টি তার জানা নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD