নতুন সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন সংসদকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চার পরিসর আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তবে অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বর্তমান সংসদকে জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।
ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান (বাবুল), ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
বিজ্ঞাপন








