Logo

বিমান চলাচল ও আকাশপথ পরিচালনা নিয়ে বেবিচকের কর্মশালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, ১৮:০৮
বিমান চলাচল ও আকাশপথ পরিচালনা নিয়ে বেবিচকের কর্মশালা
ছবি প্রতিনিধি।

দেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি জ্ঞান ও বাস্তবভিত্তিক ধারণা আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিমান চলাচল ও আকাশপথ পরিচালনা’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে। সোমবার (২০ জুলাই) বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি কর্মশালার উদ্বোধন করে সাংবাদিকদের স্বাগত জানান এবং বেসামরিক বিমান চলাচল খাতে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় বেসামরিক বিমান চলাচল বিষয়ে মূল উপস্থাপনা করেন বেবিচকের সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান। তিনি বেবিচকের দায়িত্ব ও কার্যক্রম, দেশের বিমানবন্দর পরিচালনা, বিমানবন্দরের আকাশপথ ও স্থলভাগের কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপদ ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের পৃথক স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, ট্রলি, চেয়ার ও কিউ বেল্ট সরবরাহ, মশা নিধন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের যাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে বেবিচক নিরলসভাবে কাজ করেছে।

বিজ্ঞাপন

এছাড়া আকাশপথ পরিচালনা বিষয়ে পৃথক উপস্থাপনা করেন বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম। তিনি বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা, আকাশপথে বিমানের চলাচল ব্যবস্থাপনা, আকাশপথের যান চলাচল প্রবাহ নিয়ন্ত্রণ, যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা, যন্ত্রনির্ভর অবতরণ পদ্ধতির বিভিন্ন ধাপ, বিমানবন্দরের আলোকসজ্জা, প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিমানবন্দরের নকশা ও পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, বেসামরিক বিমান চলাচল অত্যন্ত বিশেষায়িত, কারিগরি এবং জনস্বার্থসংশ্লিষ্ট একটি খাত। তাই এ খাতের সংবাদ পরিবেশনে নির্ভুল তথ্য, কারিগরি বিষয়ে যথাযথ ধারণা এবং দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের সামনে বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, আকাশপথ ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসেবা এবং বিমান চলাচল খাতের বিভিন্ন কারিগরি বিষয় সহজ ও বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত, কারিগরি এবং অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।

তিনি বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাত্রীসেবা এবং এভিয়েশন খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে পারেন।

চেয়ারম্যান আরও বলেন, গণমাধ্যম জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই এভিয়েশনের মতো সংবেদনশীল খাতে তথ্যের যথাযথ যাচাই, কারিগরি প্রেক্ষাপট সম্পর্কে সঠিক ধারণা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আজকের এই কর্মশালা বেসামরিক বিমান চলাচল ও বিমানবন্দর ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের জ্ঞান আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে এ খাতের সংবাদ পরিবেশনে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ধারাবাহিকভাবে অপারেশনস, নিরাপত্তা এবং এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও এ ধরনের কর্মশালার আয়োজন করব, যাতে গণমাধ্যমকর্মীরা এ খাত সম্পর্কে আরও গভীর ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারেন।

বিজ্ঞাপন

কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে তারা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যানসহ সংস্থাটির সদস্যরা সাংবাদিকদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং এভিয়েশন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD