তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করল মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বা বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটি মাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানীং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত কোনো তথ্য বা বার্তাকে সত্য হিসেবে গ্রহণ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে এ ধরনের ভুয়া পেজ বা অ্যাকাউন্ট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।








