Logo

তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৫:৫২
তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মহি এলদিন আহমেদ ফাহমি। সাক্ষাৎকালে দুই দেশের গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ, ভুল তথ্য মোকাবিলা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী সাক্ষাৎকালে মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী এ সময় দুদেশের মধ্যে গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এ সম্পর্ক আরও জোরদারে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে‌ তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

গণমাধ্যম খাতে সহযোগিতা আরও বিস্তৃত করতে মিশরের রাষ্ট্রদূত দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশ-মিশর যৌথ গণমাধ্যম ফোরাম গঠনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD