রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে এবং বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ।
তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকার কাজ করছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
বিজ্ঞাপন
পদত্যাগ নিয়ে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিই আলোচনার জন্ম দিয়েছে।








