আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: রয়টার্স

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির মুখপাত্র।
বিজ্ঞাপন
মুখপাত্র জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফর শেষে স্পিকার শুক্রবার দেশে ফিরলে তার কাছেই পদত্যাগপত্র হস্তান্তর করবেন রাষ্ট্রপতি।
তবে রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন।
এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। গণমাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে রাষ্ট্রপতিই ভালো বলতে পারবেন। তিনি স্মরণ করিয়ে দেন, কিছুদিন আগে চিকিৎসার জন্য রাষ্ট্রপতি বিদেশ সফরে গিয়েছিলেন।
সূত্র: রয়টার্স








