Logo

অনলাইনে টিকিট কেটে যেভাবে ঘুরে দেখবেন জুলাই জাদুঘর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৫:১৫
অনলাইনে টিকিট কেটে যেভাবে ঘুরে দেখবেন জুলাই জাদুঘর
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংরক্ষণের উদ্দেশ্যে রাজধানীর শেরেবাংলা নগরের গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশের জন্য আগেই অনলাইনের মাধ্যমে নিবন্ধন ও টিকিট সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য প্রত্যেক দর্শনার্থীকে আগে ‘জুলাই ৩৬’ প্ল্যাটফর্মে নিবন্ধন করে নিজের পছন্দের সময় নির্বাচন করতে হবে। এরপর একই প্ল্যাটফর্ম থেকেই অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

জাদুঘর কর্তৃপক্ষের মতে, নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশ নিশ্চিত করা হলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন এবং ব্যবস্থাপনাও সহজ হবে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষভাবে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে নিবন্ধন ও টিকিট সংগ্রহের মাধ্যমে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই সবাইকে জাদুঘরে প্রবেশ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD