Logo

২৪’এর এইদিনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা ও রেহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৬:২৫
২৪’এর এইদিনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা ও রেহানা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক ঘটনাপ্রবাহের মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। সে সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের আরও কয়েকজন সদস্যও দেশ ছেড়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

বিজ্ঞাপন

সেদিন সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন এলাকা থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহানা যাত্রা করেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন।

সেই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে জানিয়েছেন, বর্তমান সংকট নিরসনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের আলোচনা চলছে।

অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন ছেড়ে নিরাপদ একটি স্থানে চলে যান। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশ ত্যাগের আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও শেষ পর্যন্ত সেই সুযোগ পাননি।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্ট দিনটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। কারণ ওই দিনই দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শেখ হাসিনার ক্ষমতার অবসান ঘটে এবং তিনি দেশ ত্যাগ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD