Logo

ঢাকার নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
বিনোদন ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৩:০৫
ঢাকার নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি কার্যকর ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, শুধু ঢাকার নদীগুলো নয়, ধাপে ধাপে দেশের অন্যান্য নদীর পানিদূষণ নিয়ন্ত্রণেও একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

বৈঠকে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মো. আবদুস সালাম বলেন, নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলা বন্ধ করতে প্রতিটি কারখানায় ইটিপি (Effluent Treatment Plant-ETP) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশ সুরক্ষার এই নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে কোনো প্রতিষ্ঠান পরিবেশ দূষণের সুযোগ না পায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলো দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্য, গৃহস্থালি বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে মারাত্মক দূষণের শিকার। এ অবস্থায় কার্যকর কর্মপরিকল্পনা এবং আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে নদীগুলোর পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।

বিজ্ঞাপন

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর নদীগুলোর পানি ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের আশা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD