Logo

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৩:০৬
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

বিজ্ঞাপন

ওসি ইব্রাহিম আলী জানান, মামলার আইনি কার্যক্রমের অংশ হিসেবে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত রবিবার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেসবুকে দেওয়া ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মীর নজরে এলে তারা দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি ফেসবুকে আরেকটি পোস্ট দেন। একই দিন জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD