Logo

বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১২:৫৪
বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নিতে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশ শুরুর সময় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে কর্মসূচিতে অংশ নিয়েছেন। এখনো অনেক নেতাকর্মী সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং আশপাশের পুরো এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃষ্টি চলমান থাকলেও সমাবেশ ঘিরে অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD