Logo

জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে: প্রশ্ন সারজিসের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৬:৫৯
জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে: প্রশ্ন সারজিসের
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারিতে আন্দোলনের ‘১ দফা’ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লেখ না থাকার বিষয়টি তুলে ধরে তিনি এ প্রশ্ন করেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন সারজিস আলম। সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর কয়েক মিনিট আগে দেওয়া পোস্টে সারজিস আলম চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে সমালোচনা করেন।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ওই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ‘১ দফা’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো উল্লেখ নেই। তিনি বলেন, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি বিএনপির দলীয় অভ্যুত্থান ছিল।

সারজিস আরও অভিযোগ করেন, ইতিহাসকে নিজেদের মতো করে তুলে ধরার প্রবণতা বিএনপিও অনুসরণ করছে। এমন দলীয় সংকীর্ণতা ও রাজনৈতিক দখলদারির মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমে ডকুমেন্টারিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দলীয়করণের অভিযোগের দায় এড়ানো সম্ভব নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD