Logo

আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৯ আগস্ট, ২০২৬, ২০:৪২
আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবরে ফাতেহা পাঠ করে জিয়ারত করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী।

আরও পড়ুন

• লবণ চাষিদের জন্য দ্রুতই নতুন দাম নির্ধারণ হবে: প্রধানমন্ত্রী

• ভারতীয় হাইকমিশনার / তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে

• হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

কবর জিয়ারত শেষে মাদ্রাসার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে উপস্থিত আলেমদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। পরে মাদ্রাসা থেকে বের হওয়ার সময় মাঠে থাকা শিক্ষার্থীদের সঙ্গেও হাত মিলিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। দেশের কওমি অঙ্গনের অন্যতম শীর্ষ এই আলেম প্রায় সাড়ে তিন দশক আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলাম, কওমি শিক্ষা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছিল।

আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী সড়কপথে হাটহাজারী থেকে ফটিকছড়িতে যান। সেখানে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD