বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে এবং ভবিষ্যতেও থাকতে পারে। তবে কূটনীতি ও গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হলো আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধানের সুযোগ থাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগাভাগি করে। আগামী দিনগুলোতেও দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
দুই দেশকে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনার টেবিলে বসে সমাধান করা যায় না—এমন কোনো সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক আরও ভালো ও বন্ধুত্বপূর্ণ দেখতে চায়।
বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে তিনি এ দেশের মানুষের কাছ থেকে যে আন্তরিকতা, ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তাতে তিনি অভিভূত।








