Logo

একসঙ্গে ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১৪:০৯
একসঙ্গে ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
ছবি: সংগৃহীত

একযোগে পুলিশের ৪৯ জন নিরস্ত্র পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একই সঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকেও সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD