Logo

১৫ আগস্ট ঢাকায় কড়া নিরাপত্তা, মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১৮:৩৮
১৫ আগস্ট ঢাকায় কড়া নিরাপত্তা, মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল
ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৫ আগস্টকে ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।

ডিএমপির নেওয়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে রয়েছে—

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে।

মহানগরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বাড়ানো হবে।

ডিবি ও সিটিটিসির সদস্যরা বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি থাকবে।

সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরাসরি তদারকি করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD