Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, উঠেছে ১১ প্রকল্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৩:৩৭
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা, উঠেছে ১১ প্রকল্প
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়।

বিজ্ঞাপন

সভায় দেশের বিভিন্ন খাতের ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন, ব্যয় এবং সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা শেষে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য, সম্ভাব্য ব্যয় এবং বাস্তবায়নকালসহ সভায় নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD