কাতারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক

শ্রম সহযোগিতা জোরদার এবং কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শ্রম খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানো, কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি কাতারের বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলোচনায় দুই দেশের শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশের জন্য কাতারের শ্রমবাজার একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান ক্ষেত্র। ফলে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় শ্রম সহযোগিতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।








