Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৯:১৭
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে আগের দিন জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ভারতীয় দূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে আমন্ত্রণটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে দেওয়া হয়েছে। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারপারসন হিসেবে এতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

এর পাশাপাশি পৃথক আরেকটি চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD