Logo

মন্ত্রী পরিবর্তনে প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৮:৫৬
মন্ত্রী পরিবর্তনে প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন করপোরেশনকে প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিতে চান, সেই লক্ষ্যেই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়ে থাকতে পারে। এসব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও গতিশীলভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, তার সঙ্গে থাকা আফরোজা খানম রিতাকেও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোতে আরও গতিশীলভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি দেশের পর্যটন খাতের বিস্তারেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিশ্চয়ই একটি পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সামনে রেখেই তিনি বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। কোথায় কাকে দায়িত্ব দিলে ভালো ফল পাওয়া যাবে, সে বিষয়টি বিবেচনা করেই পদায়ন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

দায়িত্ব পালনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেসব মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD