সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদের চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন হয়।
বিজ্ঞাপন
পুনর্গঠনের মাধ্যমে বাণিজ্য, শিল্প, আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে পরিবর্তন আনা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের স্থলাভিষিক্ত হয়েছেন একই দলের সংসদ সদস্য কামাল হোসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে বিএনপির মো. আবদুল্লাহর পরিবর্তে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদকে সদস্য করা হয়েছে। একই কমিটিতে জামায়াতের আল ফারুক আবদুল লতিফের জায়গায় দলটির আরেক সংসদ সদস্য এনামুল হককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে সংরক্ষিত আসনের জামায়াত জোটের সংসদ সদস্য তাসমিয়া প্রধানকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদের পরিবর্তে জামায়াতের মীর আহমাদ বিন কাসেমকে সদস্য করা হয়েছে।








