Logo

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৩
দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম ঠাকুরগাঁও সফর।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরজুড়ে চলছে প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রং করার কাজও চলছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। সেখান থেকে শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে তার পিতার কবর জিয়ারত করবেন। পরে নিজের বাড়িতে যাবেন রাষ্ট্রপতি। বাড়িতে কিছু সময় অবস্থানের পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, রাষ্ট্রপতিকে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি এখন নিরপেক্ষ ব্যক্তি। তাই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক যাতে প্রদর্শন করা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD