স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে একাধিক প্রার্থী না রেখে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন করে একক প্রার্থী নিশ্চিত করার নীতি নিয়েছে বিএনপি বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক নেতাকর্মীর প্রার্থী হওয়ার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে দলীয় আলোচনা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন প্রার্থীকে চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
বিজ্ঞাপন
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাটার মোড় থেকে শুরু হওয়া র্যালিটি মালোপাড়া মণিচত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বিজ্ঞাপন
এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজশাহী নগরীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।








