Logo

দেশ সংকটে পড়লেই বিএনপিকে ক্ষমতায় আনে জনগণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১১
দেশ সংকটে পড়লেই বিএনপিকে ক্ষমতায় আনে জনগণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মো. আব্দুল বারী | ফাইল ছবি

দেশ যখন গভীর সংকটে পড়ে, তখন সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরে আব্দুল বারী বলেন, জনগণ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে রাষ্ট্রক্ষমতায় এনেছিল। একইভাবে এবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে।

বর্তমান সরকারের নেতৃত্বে দেশের সংকট কাটিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে এবং সংকট থেকে উত্তরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমাদের কয়েকটা দিন সময় দেন, দেখবেন দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর জেলা বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বেলা ১১টার দিকে জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন ও কবুতর ওড়ানো হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‌্যালিটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

র‌্যালির আগে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD