বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন আরও কার্যকরভাবে প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ দমন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসব বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানোর পাশাপাশি জনসচেতনতা তৈরিতে ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে হয়রানি এবং মিথ্যা মামলা দায়ের বন্ধে পুলিশকে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল আরও দৃঢ় করা, আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।








