Logo

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশের সরকার ও জনগণের ধারাবাহিক অগ্রগতি এবং সমৃদ্ধি প্রত্যাশা করেন তিনি।

এদিকে পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

বিজ্ঞাপন

এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশাও জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।

উপসাগরীয় দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও শক্তিশালী করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD