Logo

ডিএমপির ৪ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩
ডিএমপির ৪ সহকারী পুলিশ কমিশনারকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে তাদের বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

বিজ্ঞাপন

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সাজিয়া আফরোজ সুমাকে পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সৌমিক হাসানকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) পদ থেকে বদলি করা হয়েছে। তাকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

আর খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার থেকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD