Logo

বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি অপু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৪
বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি অপু
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদনের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন দায়িত্বের মাধ্যমে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অপু। নির্বাচনের কয়েক দিন আগে প্রচারণার একটি মিছিলে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনার পর নির্বাচনী এলাকায় আর প্রচারণা চালাতে পারেননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিএনপির প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন অপু। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হওয়ার পর হুইপের দায়িত্ব পালনের পাশাপাশি এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD