সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ করা হবে ২৫ কোটি টাকা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি জানান, সাংবাদিকদের কল্যাণে বরাদ্দ বাড়ানোর জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাংবাদিকদের কল্যাণে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই অর্থ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার প্রস্তাব ইতোমধ্যে করা হয়েছে।
তিনি বলেন, ‘যদি আমরা এই অর্থবছরে পুরোটা দিতে না পারি, আগামী অর্থবছরের মধ্যে ইনশাআল্লাহ ২৫ কোটি টাকা বরাদ্দ আমাদের সাংবাদিক ভাই-বোনদের জন্য অনুমোদন করা যাবে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।








