Logo

নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৭
নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
ছবি: সংগৃহীত

দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন আয়োজনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করা হবে। এর প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। পরে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিদ্যমান আইনি কাঠামোর বিষয়েও কমিশনের অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার মাছউদ।

আইন সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না হলে বর্তমান আইন অনুসরণ করেই নির্বাচন আয়োজন করবে কমিশন।

তিনি বলেন, বিদ্যমান আইনি কাঠামোর ভিত্তিতে নির্বাচন পরিচালনায় কোনো ধরনের আইনি বা কার্যগত জটিলতা হবে না। নির্ধারিত সময় অনুযায়ী ভোট আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD