আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যু কম: মঈন খান

আগের কয়েক বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে সামনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।
ড. আবদুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও তৎপর রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকার নয়, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।








