Logo

গুলশানে আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪১
গুলশানে আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর ওসি ক্লোজ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বুধবার পূর্বাহ্নে ওসি দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি ১৬ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছিল, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাও হয়েছে। পরবর্তী সময়ে মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে আইনগত কার্যক্রম চলেছে।

বিজ্ঞাপন

তবে ওসি দাউদ হোসেনকে ক্লোজ করার অফিস আদেশে গুলশানের মিছিলের ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়নি; সেখানে প্রশাসনিক কারণের কথা বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD