Logo

স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫
স্থানীয় নির্বাচন ও উপনির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে বৈঠকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রতিনিধিদের উপস্থিতির কথা রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইসি গত ১০ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

দুই নির্বাচনকে সামনে রেখে প্রশাসন, আইনশৃঙ্খলা, যোগাযোগ, অর্থনৈতিক লেনদেন, ডাক ও টেলিযোগাযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD