Logo

চিকিৎসায় বিশেষজ্ঞ থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩০
চিকিৎসায় বিশেষজ্ঞ থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসাব্যবস্থায় অনেক দক্ষ সার্জন ও অধ্যাপক থাকলেও স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় ভিশনারি পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, রোগীদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নিশ্চিত না করা গেলে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতে বাজেটও বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

কার্ডিয়াক রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান বাস্তবতায় হৃদরোগের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের আগের মতো বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। দেশের চিকিৎসক, সার্জন ও অধ্যাপকদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশে প্রথম সফল ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই সাফল্যের মধ্য দিয়ে দেশে কার্ডিয়াক সার্জারির যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছরে পদার্পণ করেছে।

দেশের চিকিৎসাব্যবস্থায় বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন সমাজকল্যাণ মন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD