বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের উদ্ভাবনী শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং গবেষণার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
সাক্ষাৎকালে সিইউএসটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল মার্কেটিং ও নার্সিংয়ের মতো কর্মমুখী শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিনিধিদল রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।








