জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের ফোন ফরেনসিক হবে

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জাসদ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোকজন জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে—এমন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালায় বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, অভিযানের পর বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করে যাচাই-বাছাই করা হয়। পরে অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও ২৭ জনকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের টেলিফোনের ফরেনসিক পরীক্ষা করার পাশাপাশি আরও তথ্য যাচাই করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এ কার্যক্রম নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
এর আগে ডিএমপির পক্ষ থেকে জাসদ কার্যালয়ে জড়ো হওয়া কয়েক শত ব্যক্তিকে থানায় নিয়ে যাচাই-বাছাইয়ের কথা জানানো হয়েছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে আটক ব্যক্তির সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য এসেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজনৈতিক দলের কার্যালয়ে বৈঠক করতে পুলিশের অনুমতির প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় কার্যালয়ে আলোচনা করতে অনুমতির প্রয়োজন হয় না। তবে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালিয়েছে বলে জানান তিনি।








