Logo

তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন: চসিক মেয়র

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৭
তিনদিনে একদিন, জমা পানি ফেলে দিন: চসিক মেয়র
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাগরিকা মোড়সংলগ্ন কাজীর দিঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’—এই অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিজের আঙিনা পরিষ্কার রাখা এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

মেয়র জানান, এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রে পানি জমছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। ডাবের খোসা ও প্লাস্টিকের পাত্রসহ পানি জমতে পারে এমন পরিত্যক্ত সামগ্রীও দ্রুত সরিয়ে ফেলতে হবে।

বিজ্ঞাপন

এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় উল্লেখ করে তিনি দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন। নগরীর বিভিন্ন এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাজীর দিঘি ও আশপাশের এলাকায় পরিচালিত ক্র্যাশ প্রোগ্রামে মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ এবং সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD