কৃষকদের জন্য চালু হবে রাষ্ট্রপতি কৃষি পুরস্কার

কৃষকদের সম্মান ও উৎসাহ দিতে কৃষি ক্ষেত্রে উদ্ভাবন এবং অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি কৃষকদের দেশের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, কৃষকের শ্রম, উচ্চফলনশীল জাতের উদ্ভাবন এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহারে ফসল উৎপাদন বেড়েছে। কৃষকদের উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন রাষ্ট্রপতি। কৃষিপণ্য যাতে সহজে ভোক্তার কাছে পৌঁছায় এবং কৃষক যাতে উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য পান, সে বিষয়ে কৃষকদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
কৃষকদের পক্ষ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য, স্বল্পসুদে বা বিনা সুদে ঋণ, কৃষক দিবস ও জাতীয় পুরস্কার চালু, শস্যবিমা, স্থানীয় আইনশৃঙ্খলা কমিটিতে প্রতিনিধিত্ব এবং কৃষি উপকরণ সহজলভ্য করার মতো বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি জানান, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। কৃষিঋণের সুদ কমানোসহ কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া দেশে উৎপাদিত ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। কৃষিপ্রক্রিয়াজাত শিল্প, আধুনিক হিমাগার এবং খামারে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
সাক্ষাৎকালে কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদানের জন্য প্রবীণ কৃষকদের সংবর্ধনা এবং কৃষিপণ্য প্রদর্শন ও বাণিজ্যিকীকরণ নিয়ে মেলা আয়োজনের উদ্যোগের কথা জানান। তিনি রাষ্ট্রপতিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি এতে আগ্রহ প্রকাশ করেন।








