Logo

রেলের লিজ ফি জরিমানা ছাড়াই দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫২
রেলের লিজ ফি জরিমানা ছাড়াই দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

রেলভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সম্পত্তির লিজগ্রহীতাদের জন্য হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই নির্ধারিত ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন নীতিমালা বা বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত ‘বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা, ২০২০’-এর ৫২, ৫৩ ও ৫৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে লিজ বা লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।

এর ফলে রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারি এবং অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতারা ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের প্রযোজ্য লাইসেন্স ফি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কোনো জরিমানা ছাড়াই পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের প্রজ্ঞাপনের আওতায় ইতোমধ্যে পরিশোধ করা লাইসেন্স ফি পরবর্তী মেয়াদের দাবির সঙ্গে সমন্বয় করা যাবে।

বিজ্ঞাপন

রেলওয়ের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারি রাজস্ব আদায়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD