Logo

পাঁচ জেলায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণড় কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৭
পাঁচ জেলায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণড় কর্মসূচি
ছবি প্রতিনিধি।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে এসব এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মো. আশরাফুল হকের নেতৃত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরিফ মাহমুদসহ বিপুলসংখ্যক আনসার-ভিডিপি সদস্য ও সদস্যা অংশ নেন।

পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মো. সাদ্দাম হোসেন এবং সার্কেল অ্যাডজুট্যান্ট মো. তানজির আজাদের উপস্থিতিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

পাহাড় ও সমতলের এই সবুজায়ন উদ্যোগ শুধু জেলা কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও আনসার-ভিডিপি সদস্যরা পৃথকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫৪০টি চারা এবং ১০০টি তালের বীজ রোপণ করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মো. ইব্রাহিম খলিল।

বাগেরহাট জেলার নয়টি উপজেলায় রোপণ করা হয় ৫০০টি চারা। ফলে খাগড়াছড়ি ও বাগেরহাট—এই দুই জেলায় মোট ১ হাজার ৪০টি চারা এবং ১০০টি তালের বীজ রোপণ করা হয়েছে। বাগেরহাট জেলার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মো. শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

নেত্রকোনা জেলার ১০টি উপজেলার মধ্যে নয়টি উপজেলায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নেত্রকোনার নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, আটপাড়া, কলমাকান্দা, মদন, কেন্দুয়া, বারহাট্টা, পূর্বধলা ও দুর্গাপুরে মোট ৫০০টি চারা রোপণ করা হয়। এর মধ্যে ১৭০টি বনজ, ১৪০টি ফলজ এবং ১৯০টি ঔষধি গাছের চারা রয়েছে।

এ সময় সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখছে। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার-ভিডিপির এ ধরনের সচেতনতামূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রকৃতি রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখছে। পাঁচ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD