Logo

তথ্য অধিকার আইনে আবেদন ও সময়মতো তথ্য পাওয়ার হার বেড়েছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৬
তথ্য অধিকার আইনে আবেদন ও সময়মতো তথ্য পাওয়ার হার বেড়েছে
ছবি: সংগৃহীত

দেশে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি তথ্য চেয়ে আবেদন এবং নির্ধারিত সময়ে উত্তর পাওয়ার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ তথ্য অধিকার জরিপ ২০২৬-এর ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার সেন্টারে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত ‘বাংলাদেশ তথ্য অধিকার জরিপ ২০২৬: ফলাফল ও করণীয়’ শীর্ষক প্লেনারি সেশনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জরিপের প্রধান গবেষক ও আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন ড. অনন্য রায়হান তথ্য-উপাত্ত তুলে ধরেন। এতে দেখা যায়, ২০১৯ সালে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতার হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশে।

একই সময়ে সচেতন নাগরিকদের মধ্যে তথ্য চেয়ে আবেদন করার হার ২ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। অর্থাৎ আবেদনকারীর হার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

জরিপে আরও উঠে এসেছে, তথ্য চেয়ে আবেদন করার পর সময়মতো উত্তর পাওয়ার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে এ হার ছিল ১৩ দশমিক ২ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ৪৮ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্লেনারি সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD