Logo

বিমানবাহিনীর ফ্লাইট সেফটি কোর্সে ২২ কর্মকর্তাকে সনদ বিতরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১২
বিমানবাহিনীর ফ্লাইট সেফটি কোর্সে ২২ কর্মকর্তাকে সনদ বিতরণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ১৭ জন কর্মকর্তা অংশ নেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা বিমানবাহিনী থেকে একজন করে কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ২২ জন কর্মকর্তা কোর্সটি সম্পন্ন করেন।

কোর্সে সেরা নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট মৈত্রেয়ী যশ তঞ্চঙ্গ্যাকে (ইঞ্জিনিয়ারিং) বিমান বাহিনী প্রধানের ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের অভিনন্দন জানান। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার দূতাবাসের আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD