বিমানবাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমানবাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও ট্রফি তুলে দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাপনী অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পেশাগত দায়িত্ব পালনে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা যথাযথভাবে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এবারের ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সে দেশ-বিদেশের বিমানবাহিনীর মোট ৫৮ কর্মকর্তা অংশ নেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে এ কোর্স পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।








