Logo

৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড পদে নিয়োগ দিতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৯
৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড পদে নিয়োগ দিতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
ছবি: সংগৃহীত

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার চাকরি সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপে কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তাদের মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ শেষ হওয়ার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভূমি প্রশাসনের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আগে নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়নের এই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এসিল্যান্ড পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD