লাইনচ্যুত কনটেইনার, ট্রেনের শিডিউলে ভয়াবহ বিপর্যয়

সকালে কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকামুখী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এর প্রভাবে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলো দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলছে। এতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের শিডিউলে এমন বিপর্যয়ের চিত্র দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশন থেকে ছাড়েনি। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটির বিকেল ৫টা ১৩ মিনিটে বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল। ওই সময় পর্যন্ত ট্রেনটি স্টেশনেই পৌঁছায়নি।
একইভাবে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বিমানবন্দর স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট। কিন্তু সন্ধ্যা ৭টার পরও ট্রেনটি স্টেশনে পৌঁছায়নি। কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনটি তখনও বিমানবন্দর স্টেশনে পৌঁছায়নি। এ রুটের অন্যান্য ট্রেনের চলাচলেও একই ধরনের বিলম্ব দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল ৬টা ২০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের একটি বগির দুইটা চাকা রেললাইন থেকে সরে যায়। সকাল ১০টা ২০ মিনিট উদ্ধারকাজ শেষ হয়।
তিনি বলেন, এজন্য অনেক ট্রেন ঢাকায় ঢুকতে পারেনি। যার কারণে ট্রেনগুলো বিলম্বিত হয়েছে। ধীরে ধীরে ঠিক হচ্ছে। রাতের মধ্যে ট্রেনের শিডিউল ঠিক হয়ে যাবে।








