Logo

শাল্লায় 'কৃষক কার্ড' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
১ অক্টোবর, ২০২৬, ২২:০৬
শাল্লায় 'কৃষক কার্ড' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি প্রতিনিধি।

‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় কৃষক কার্ড বিতরণ ও কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শাল্লা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর বাবা খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া তাঁর মা মেয়েদের বিনামূল্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপি সরকার পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় হাসপাতালের শয্যা সংখ্যা ৫০ থেকে ১৫০-তে উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দেশের মুষ্টিমেয় কিছু মানুষ একদফা দিয়ে এবং দেশের বাইরে থেকে উসকানি দিয়ে সরকারের কাজে বাধা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি সরকার তাদের নির্বাচনী ম্যান্ডেট বাস্তবায়নে কাজের মাধ্যমে প্রমাণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, যারা এ দেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল এবং গণতন্ত্রকে হত্যা করেছিল, তাদের মানুষ দেশত্যাগে বাধ্য করেছে। বিএনপি সরকার পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই-শাল্লা) সার্কেল হুমায়ুন কবির এবং শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

বিজ্ঞাপন

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কৃষক কার্ডের উপকারভোগীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাহাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১০০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষি সহায়তার অর্থ তাঁদের মোবাইল ফোনে পাঠানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD